বাংলাদেশের খবর

আপডেট : ২৩ May ২০২২

গোপালগঞ্জে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামের আওতায় শিক্ষক প্রশিক্ষণ


গোপালগঞ্জে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামের আওতায় শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে। সোমবার সকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের হল রুমে এ প্রশিক্ষণ কর্মসূচীতে প্রতিষ্ঠানের পরিচালক নাহিদ ফেরদৌসি, উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন বক্তব্য রাখেন।

এ প্রশিক্ষণে সদর ও টুঙ্গিপাড়া উপজেলার ৬০টি স্কুলের শতাধিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের চক্ষু রোগ সম্পর্কে সচেতন করতে ও লক্ষণ দেখে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১