বাংলাদেশের খবর

আপডেট : ০৯ May ২০২২

ট্রেনে কাটা পড়ে পল্লীবিদ্যুত কর্মকর্তাসহ নিহত ২


জামালপুরের সরিষাবাড়ীতে অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া জামতলা মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির সরিষাবাড়ী জোনাল অফিসের মিটার টেস্টিং সুপারভাইজার মো. আলী হাসান (২৪)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। নিহত অপরজন একই অফিসের ইলেক্ট্রিশিয়ান ও সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বিলপাড় গ্রামের মুজিবুর রহমানের ছেলে সুলতান মাহমুদ (৩৫)।

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুজিবুল হক জানান, বিকেল ৩টার দিকে আলী হাসান ও সুলতান মাহমুদ পল্লীবিদ্যুৎ অফিস থেকে মাঠপর্যায়ে কাজের জন্য মোটরসাইকেল যোগে ডোয়াইল যাচ্ছিলেন। এসময় তারা সাতপোয়া জামতলা মোড়ের অরক্ষিত রেলক্রসিং পর্যন্ত পৌঁছলে সরিষাবাড়ী স্টেশন থেকে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) স্টেশনগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেন তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১