আপডেট : ০৯ May ২০২২
পর পর ৬ বার বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন। সোমবার মাসিক অপরাধ সভায় এপ্রিল মাসে সামগ্রিক পারফর্মেলের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মো. আফজাল হোসেনের হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম)। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইকবাল হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। প্রসঙ্গ, গৌরনদী মডেল থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে এ পূর্বেও ৫ বার মোঃ আফজাল হোসেন শ্রেষ্ঠত্ব অর্জন করেন। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পূর্নরায় নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১