আপডেট : ০৩ May ২০২২
টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে দুই জন মারা গেছে। অপরজনের অবস্থা বেগতি হওয়ায় উন্নত চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেকে) প্রেরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের কুইচামারা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. রিপন মিয়া (১৫) আসর উদ্দিনের ছেলে, আল-আমিন (১৫) রহিম উদিনের ছেলে ও গুরুতর আহত মো. আমিনুর ইসলাম (১৩) হবিবুর রহমান হবির ছেলে। তাঁরা তিনজনই উপজেলার যদুনাথপুর ইউনিয়নের শ্রী হরিপুর পাতলাচড়া গ্রামের। একে অপরের প্রতিবেশি। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি কুইচামারা ব্রিজের কাছে এসে গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ব্রিজের সতর্কতা খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলেই মারা যায় চালক রিপন মিয়া। অপর দুইজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে আল-আমিনও মারা যায়। আমিনুর ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ কর্তব্যরত চিকিৎসক। আল-আমিনের বন্ধু কবির হোসেন জানান, ওরা তিনজন মিলে মোটরসাইকেল ভাড়া করে অরেক বন্ধুর বাড়িতে গিয়ে ছিল। বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া বলেন, ‘নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১