বাংলাদেশের খবর

আপডেট : ২৫ April ২০২২

দেশে করোনা সংক্রমণ বাড়তে পারে যেকোনো সময় : স্বাস্থ্যমন্ত্রী


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে যেকোনো সময় করোনার সংক্রমণ বাড়তে পারে। এজন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে।

আজ সোমবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনা কি দেশ থেকে চলে গেছে? মানুষ কিন্তু একেবারেই স্বাস্থ্যবিধি মানছে না। এ বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের একটি অভিজ্ঞতা হয়েছে, আপনাদেরও হয়েছে। করোনার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউ আমরা দেখেছি। চতুর্থ ঢেউ যে আসবে না, তা কিন্তু কেউ বলতে পারে না।

তিনি বলেন, দেয়ার ইজ অলওয়েজ এ পসিবিলিটিজ অব ফোর্থ ওয়েভ, হুইচ ইজ নাউ টেক ইন প্লেস ইন ইন্ডিয়া। কাজেই আমাদের সবার সতর্ক থাকতে হবে। করোনায় মৃত্যু ও সংক্রমণের হার আমাদের দেশে এখন শূন্যের কোটায়। আর এটা ধরে রাখতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সকলকে মাস্ক পড়তে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আগামীতে বুষ্টার ডোজের ক্যাম্পেইন চালু করব।আপনারা বুষ্টার ডোজও নিয়ে নেবেন। যেকোন সময় করোনা সংক্রমণ বাড়তে পারে। সেজন্য সবাইকে সবসময় সতর্ক থাকতে হবে। যারা এখনও করোনার টিকা নেয়নি তাদেরকে করোনার টিকা নেওয়ার জন্য আহ্বান জানান মন্ত্রী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১