বাংলাদেশের খবর

আপডেট : ২২ April ২০২২

তিতাস নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরু-মহিষ নিয়ে তিতাস নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়া জিলানী (৩৫) নামে এক যু্বকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি নদীতে ভেসে উঠে। নিহত জিলানী নবীনগর উপজেলা সদরের তাজুল ইসলামের ছেলে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে গরু-মহিষ নিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় মনু বাবুর ঘাট এলাকায় ডুবে গিয়ে নিখোঁজ হন জিলানী। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলেনি।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, নদীর যে স্থানে নিখোঁজ হয়েছিলেন- সেখানেই সকালে তার মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১