আপডেট : ১৮ April ২০২২
নওগাঁর মহাদেবপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক তিন দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। এ সময় সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রশিক্ষকগণ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক ধারনাপত্র উপস্থাপন করেন। এ প্রশিক্ষণে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ অংশ গ্রহণ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, এ প্রশিক্ষণ সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১