বাংলাদেশের খবর

আপডেট : ১৬ April ২০২২

নারায়ণগঞ্জের চাষাড়ায় মেহেদী মার্টের ৩য় শাখার উদ্বোধন


দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেহেদী মার্ট এর ৩য় শাখার (আউটলেট) উদ্বোধন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) নারায়ণগঞ্জের চাষাড়ায় শহরের বিএসবিএল কমার্শিয়াল কমপ্লেক্সে বিকাল ৪ টায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান, ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য কাজিম উদ্দিন ধনু, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম সহ আরো অনেকে।

দেশে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে গত একযুগ যাবত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রংধনু গ্রুপ। বর্তমানে উক্ত গ্রুপের মালিকানাধীন রংধনু বিল্ডার্স, রংধনু এগ্রো, আরজি লাইফস্টাইল, মেহেদী ফুডকোর্ট, সুপারশপ- বাজার সারাবেলা, আরজি মিডিয়া লিমিটেড সহ আইটি, জ্বালানি ও ব্যাংকিং খাতে বিনিয়োগ করছেন। এসব প্রতিষ্ঠানে বর্তমানে ১২ হাজার মানুষ কর্মরত রয়েছেন। আগামীদিনে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে কাজ করছে রংধনু গ্রুপ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১