বাংলাদেশের খবর

আপডেট : ১৩ April ২০২২

মির্জাপুরে নবাগত এসিল্যান্ড আমিনুল ইসলাম বুলবুলের যোগদান


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন আমিনুল ইসলাম বুলবুল। আজ বুধবার বিদায়ী এসিল্যান্ড মো. জুবায়ের হোসেন’র কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এরআগে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমানের কার্যালয়ে আসেন।

৩৬তম ব্যাচের বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা এর আগে নীলফামারি ও লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং সবশেষ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবাগত এই কর্মকর্তার সাথে কথা হলে তিনি বাংলাদেশের খবরের এই প্রতিবেদককে বলেন, পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১