বাংলাদেশের খবর

আপডেট : ১৯ March ২০২২

সরিষাবাড়ীতে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা


জামালপুরের সরিষাবাড়ীতে পরিবারের ওপর অভিমান করে রাশেদা বেগম নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের স্থল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আওনা ইউনিয়নের চেয়ারম্যান বেল্লাল হোসেন জানান, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল পশ্চিমপাড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে আরচু মিয়ার সাথে ৩০ বছর আগে একই গ্রামের মোগর আলীর মেয়ে রাশেদা বেগমের বিয়ে হয়। গত বছরের শেষ দিকে হঠাৎ রাশেদা বেগম স্ট্রোক করেন। এ নিয়ে পরিবারের সদস্যদের কাছে তিনি অবহেলার কারন হয়ে উঠেন। পরিবারের কেউ তার প্রতি ভাল আচরন করতো না। ফলে পরিবারের প্রতি রাশেদা বেগমের মনে অভিমানের সৃষ্টি হয়। একপর্যায়ে শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বসত ঘরের ধর্নার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাশেদা বেগম (৪৫)। পরে পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে রাশেদাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ উদ্ধার করে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।

আজ শনিবার সকালে মৃতের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হয় বলে জানান তারাকান্দি পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১