বাংলাদেশের খবর

আপডেট : ১৯ March ২০২২

সরিষাবাড়ীতে বিদ্যু‍ৎস্পৃষ্টে নিহত ১


জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরের পানি সেচ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় আওনা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল লতিফ মিয়া জানান, উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশি নয়াপাড়া এলাকায় মৃত মোতালেবের ছেলে এরশাদ আলী (২৮) পুকুরের মাছ ধরতে পানি সেচ দিতে বৈদ্যুতিক মটর সংযোগ করতে গিয়ে বিদ্যুতায়ীত হয়ে পুকুরে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১