আপডেট : ১৭ March ২০২২
ইউক্রেনে হামলা অনতিবিলম্বে বন্ধ করার জন্য রাশিয়াকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত আজ বুধবার এ অন্তবর্তীকালীন আদেশ দেন। বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়। নেদারল্যান্ডসের দ্য হেগে এই আদেশ দেওয়া হয়। আইসিজে বলেছেন, রাশিয়া ইউক্রেনে যে শক্তি প্রয়োগ করছে, তাতে আদালত গভীরভাবে উদ্বিগ্ন। রাশিয়ার শক্তি প্রয়োগের বিষয়টি আন্তর্জাতিক আইনেও বড় ইস্যুতে পরিণত হয়েছে। আইসিজের এই আদেশ মানতে রাশিয়া বাধ্য। তবে রাশিয়াকে এই আদেশ মানতে বাধ্য করার মতো কোনো পন্থা আইসিজের নেই। গত ২৪ জানুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বুধবারও অভিযান অব্যাহত রাখে রুশ বাহিনী। ওই অভিযান শুরুর পর ইউক্রেন আইসিজের দারস্থ হয়ে বলে, মিথ্যা অভিযোগে রাশিয়া ইউক্রেনে হামলা চালাচ্ছে। এ হামলা বন্ধে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হোক। এর পরিপ্রেক্ষিতে আইসিজে এই আদেশ দেন। এ বিষয়ে চূড়ান্ত আদেশ পেতে কয়েক বছর সময় লাগতে পারে। এই রায়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে গত ৭ ও ৮ মার্চ রাশিয়ার পক্ষ থেকে আইসিজেকে লিখিতভাবে জানানো হয়, ইউক্রেনে রুশ অভিযান নিয়ে কোনো আদেশ দেওয়ার এখতিয়ার আইসিজের নেই। কারণ, আত্মরক্ষার জন্য রাশিয়া এই অভিযান চালাচ্ছে। সূত্র: এএফপি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১