বাংলাদেশের খবর

আপডেট : ১৬ March ২০২২

এশিয়া ফুটবলের উন্নয়ন

শেখ রাসেল ক্রীড়াচক্র এবং ইস্ট বেঙ্গল ক্লাব যৌথভাবে কাজ করবে


শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের আমন্ত্রণে আগত ভারতবর্ষের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের সাথে আলোচনায় স্থির করা হয়েছে, এশিয়া ফুটবলের উন্নয়নে শেখ রাসেল ক্রীড়াচক্র এবং ইস্ট বেঙ্গল ক্লাব যৌথভাবে কাজ করবে।

বাঙ্গালির সেরা খেলা ফুটবলকে নিয়ে এশিয়া মহাদেশে নতুনভাবে আলোরণ, উদ্দীপনা আনার উদ্দেশেই এই এক সাথে পথ চলার অঙ্গিকার।

উন্নয়ন হবে, ফুটবল পরিকাঠামোয়, নতুন প্রতিভা অন্বেষণে সর্বোপরি ফুটবলের গুনমানে। আর সেই স্বপ্নের সার্থক দিশারি শেখ রাসেল ক্রীড়া চক্র এবং ইষ্টবেঙ্গল ক্লাব। আগামীদিনের এই ভাবনাকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে উভয় বাংলা এক সাথে কাজ করবে শ্রেষ্ঠত্বের খোঁজে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১