বাংলাদেশের খবর

আপডেট : ০৪ March ২০২২

চট্টগ্রামে পোষাক কারখানায় আগুন


বন্দরনগরী চট্টগ্রামে শুক্রবার দুপুরে একটি তৈরি পোশাকের কারখানায় আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যারিস্টার সুলতানা আহমেদ চৌধুরী কলেজ সংলগ্ন হোসাইন কমপ্লেক্সের চতুর্থ তলায় সাজ ফ্যাশনস লিমিটেড নামের ওই কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ১২টি গাড়ি সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

বন্দর থানার ওসি জাহিদুল কবির বলেন, আগুন লাগার সময় কারখানায় কোনো শ্রমিক ছিল কিনা, প্রাথমিকভাবে তা জানা যায়নি

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১