আপডেট : ০১ March ২০২২
শেরপুরের নকলায় দেশীয় তৈরী দুটি পাইপগান ও ২০ কেজি গাঁজাসহ মো. এরশাদ আলী (৩৫) ও মো. আঃ জলিল (২২) নামের ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, জামালপুর। গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১ ঘটিকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এরশাদ আলী জামালপুর জেলার ইসলামপুর থানার সভারচর গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে এবং আঃ জলিল একই এলাকার নুরুজ্জামানের ছেলে। র্যাব-১৪ এর প্রেস ব্রিফিং সুত্রে জানা যায়, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার নকলা থানাধীন পাইস্কা গ্রামস্থ নকলা হতে ময়মনসিংহ সড়ক সংলগ্ন দেশ ফিলিং স্টেশন এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে দেশীয় তৈরী ২টি পাইপগান, ২০ কেজি গাঁজা, নগদ সাড়ে ৩হাজার টাকা, সীম সহ ৩টি মোবাইল ফোন, তাদের বহনকারী নীল ও হলুদ রংয়ের পিকআপ সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি এরশাদ আলীর বিরুদ্ধে জামালপুর জেলার ইসলামপুর ও মেলান্দাহ থানায় ২টি চুরির মামলা রয়েছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার নকলা থানাধীন বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। র্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১