বাংলাদেশের খবর

আপডেট : ২৮ February ২০২২

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ : টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা


বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের শেষ ওয়ানডেতে চট্টগ্রামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল।

চট্টগ্রামে শেষ ম্যাচটাতেও জয়ের জন্য মরিয়া তামিম ইকবালরা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুইটাতে জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছেন বাংলাদেশ।

টাইগারদের লক্ষ্য আফগানদের হারিয়ে হোয়াইটওয়াশের সঙ্গে ওয়ানডে সুপার লিগের ১০ পয়েন্ট। এরই মধ্যে সুপাল লিগের টেবিল টপে উঠে গেছে টাইগাররা।

ম্যাচের আগে টানা তিনদিন অনুশীলনে দেখা যায়নি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। যদিও প্র্যাকটিস ছিল না বাধ্যতামূলক।

এদিকে, আফগান স্পিনার রাশিদ খান পিএসএলে খেলতে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তৃতীয় ওয়ানডেতে আছেন তিনিও।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১