বাংলাদেশের খবর

আপডেট : ২১ February ২০২২

ভাষা শহিদদের স্মরণে

কলাপাড়া পৌর কৃষকলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ


বাঙালি বীরের জাতি, বাঙালি লড়াকু জাতি। বাংলার মানুষ যেমন একাত্তরে স্বাধীনতার জন্য লড়েছিল তার আগে বাংলা ভাষার জন্য লড়েছিল বায়ান্নতে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন-সংগ্রাম, এমনকি নিজের জীবন দিতেও পিছপা হয়নি বাঙালি জাতি। ভাষার জন্য এই ত্যাগ পৃথিবীর ইতিহাসে অনন্য নজির স্থাপর করেছে।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির স্মরণে শহীদ দিবস এবং পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারি পালিত হয়ে আসছে। ইতিহাসের এই ত্যাগ  স্বীকারকারীদের শ্রদ্ধা জানাতে প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে বাংলার মানুষ। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলার কলাপাড়াতেও শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। আজ সোমবার প্রথম প্রহরে কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন পেশা ও সংগঠনের ব্যক্তিবর্গ। 

বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে কলাপাড়া পৌর কৃষকলীগ সোমবার রাত ১২টা ১ মিনিটে কলাপাড়া কেন্দ্রীয়  শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের স্মরণ করেন এবং তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া  উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মীর তারিকুজ্জামান তারা, কলাপাড়া পৌর কৃষকলীগের সভাপতি সৌরভ সিকদার, সাধারণ সম্পাদক দোলন ঢালী। 

এছাড়া আরো ছিলেন কলাপাড়া পৌর কৃষকলীগের সহ-সভাপতি মোঃ মনির সিকদার, দপ্তর সম্পাদক নান্নু মল্লিক,  ৭  নং  ওয়ার্ডের সভাপতি শাজাহান মাতুব্বর, ৮ নং ওয়ার্ডের সভাপতি জাকির হোসেন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১