আপডেট : ২১ February ২০২২
নারায়ণগঞ্জে ফতুল্লা উপজেলায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২০ ফেব্রুয়ারি) দিনগতগত রাত ১২টায় ও সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন, জজ মিয়া (৫০) ও আলম (৪০)। আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, রোববার (২০ ফেব্রুয়ারি) ফতুল্লার পাগলা এলাকায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছিল। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তিনি আরও জানান, গতকাল রোববার রাতে আলম ও আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে জজ মিয়া মারা যান। তাদের শরীরের যথাক্রমে ১০০ শতাংশ ও ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১