আপডেট : ১৭ February ২০২২
নদী ভাঙনের শিকার ছিন্নমূলদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে নীল কমল ইউনিয়নের কাঁশবন চররাও আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ৬৭০টি ঘর উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এসবঘর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরীর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান। এসময় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় গৃহহীন পরিবারসমূহকে পুনর্বাসনের লক্ষে ১৯৯৭ সাল থেকে ‘আশ্রয়ণ’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রীর উদ্যোগকে বাস্তবায়ন করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন স্থানে প্রকল্প বাস্তবায়ন করছেন। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কাঁশবন চররাও চরে এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, এই চরটি একটি ভাঙন কবলিত এলাকা। যার কারণে এখানকার অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এই গৃহহীনদের বাসস্থান তৈরীর জন্যই প্রধামন্ত্রীর এই মহান উদ্যোগ সেনাবাহিনী বাস্তবায়ন করেছে। যা আজকে আমরা উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী চৌধুরী বক্তব্যে বলেন, এসব ঘরে যারা বসবাস করবেন তাদেরকে আমরা স্বাবলম্বী করে তোলার চেষ্টা করা হবে। তাদেরকে সরকারের বিভিন্ন সংস্থা থেকে প্রশিক্ষণ ও কর্মমূখী করার ব্যবস্থা করা হবে। শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। আপনাদেরকেও কাজ করতে হবে এবং নতুন নতুন উদ্যোগ নিতে হবে। আপনাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থসহ সার্বিক সহযোগিতা আমরা পাশে থাকব। আশ্রয়ণ প্রকল্পে ৫ ইউনিট বিশিষ্ট প্রতিটি ব্যারাক হাউজ সম্পূর্ণ সি আই শীট দ্বারা আচ্ছাদিত। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারদের সুবিধার্থে মোট ৪০২টি টয়লেট এবং বিশুদ্ধ পানির জন্য ১৩৪টি অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। মেজর সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাছির উদ্দিন সারোয়ার, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী। উপস্থিত ছিলেন নীল কমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসের আল সাউদ, গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান গাজীসহ গণমান্যব্যাক্তিবর্গ।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্ববধায়নে কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১০১ পদাতিক বিগ্রেডের সার্বিক ব্যাস্থাপনায় এসব ঘর নির্মিত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১