আপডেট : ১৭ February ২০২২
টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসদরের পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তানিয়া আক্তারের বাবা ও আনন্দ টিভির সাংবাদিক মো. সানোয়ার হোসেনের শ্বশুড় জোয়াহের হোসেন খান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। বৃহস্পতিবার ভোরে পৌরসদরের ১নং ওয়ার্ডের পোষ্টকামুরী ভাড়া বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। সে বানাইল ইউনিয়নের শৈলজানা গ্রামের মৃত নুরু মোহাম্মদের ছেলে। পরিবার সুত্র জানায়, বৃহস্পতিবার ভোর চারটার দিকে হঠাৎ বুকে ব্যাথা শুরু হয়। পরে তাৎক্ষণিক কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ভোর সাড়ে চারটার দিকে মৃত্যুবরণ করেছেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি মো. মাজহারুল ইসলাম শিপলু, সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেনসহ মির্জাপুরে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১