আপডেট : ১১ February ২০২২
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীরা ফের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। এই আন্দোলনের মুখে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে আজ শুক্রবার শাবিপ্রবিতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মুজিবর রহমান শিক্ষামন্ত্রীর সফরের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মন্ত্রী শুক্রবার সকাল ৮টার দিকে সিলেটের উদ্দেশে রওনা হবেন। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন শিক্ষামন্ত্রী। আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ জানান, শিক্ষামন্ত্রীর এই সফরে শাবিপ্রবি’র বিতর্কিত উপাচার্যের অপসারণের ইস্যু নিয়ে আলোচনা করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১