আপডেট : ১০ February ২০২২
টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে তালিকাভুক্ত দুই সন্ত্রাসীসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সদস্যরা। আটককৃতরা হচ্ছে জাদিমুড়া ক্যাম্পের ব্লক-বি/১ এর নুর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল (২৪), ব্লক-বি/৭এর আলী হোসেনের ছেলে মোহাম্মদ তাহের(২৬) ও ব্লক-এ/৪ (বর্তমানে ব্লক-সি/২) এর মীর আহমেদের ছেলে কামাল হোসেন (২৩)। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৫ টায় টেকনাফ জাদিমুড়া ২৭ নং ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের নিকট থাকা বিভিন্ন সাইজের দেশীয় তিনটি রাম দা জব্দ করা হয়। টেকনাফস্হ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সুত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ক্যাম্প-২৭ (জাদিমুড়া) এর সি/৫ ব্লকস্থ স্থানীয় ইউনুছ এর বাড়ির পার্শ্বে খালী জায়গায় ১৪/১৫ জন সশস্ত্র ডাকাত ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পলায়নের চেষ্টাকরে। এসময় তাদের ধাওয়া করে রোহিঙ্গা ডাকাত জাদিমুড়া ক্যাম্পের ব্লক-বি/১ এর নুর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল (২৪), ব্লক-বি/৭এর আলী হোসেনের ছেলে মোহাম্মদ তাহের(২৬) ও ব্লক-এ/৪ (বর্তমানে ব্লক-সি/২) এর মীর আহমেদের ছেলে কামাল হোসেন (২৩)কে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট থাকা বিভিন্ন সাইজের দেশীয় তিনটি রাম দা জব্দ করা হয়। অপরাপর ১২/১৩ জন অজ্ঞাতনামা ডাকাত পাহাড়ের দিকে পালিয়ে যায়৷ গ্রেফতারকৃত ১ ও ২ নং রোহিঙ্গা টেকনাফ থানার নিয়মিত মামলার এজাহারনামীয় আসামী এবং ২ ও ৩ নং রোহিঙ্গা পুলিশ হেডকোয়ার্টার্স এর তালিকাভুক্ত সন্ত্রাসী বলেও জানান ১৬ এপিবিএন সুত্র। টেকনাফস্হ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, "পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।"
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১