বাংলাদেশের খবর

আপডেট : ০৫ February ২০২২

বিশ্বনাথে ৩০০ পরিবারকে প্রবাসীর শাড়ী-লুঙ্গি-কম্বল বিতরণ


সিলেটের বিশ্বনাথের শেখ নেছার আহমেদ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী শেখ নেছার আহমদের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহজিরগাও এলাকার ৩শত গরীব অসহায় পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি ও কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে পৌরসভার শাহজিরগাঁও গ্রামে শেখ মামুন উল্লাহ ক্রিকেট একাডেমীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।

কারিকোনা জামে মসজিদের মোতাওয়াল্লি সিরাজ আলীর সভাপতিত্বে ও সংস্থার সাধারন সম্পাদক শাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান, প্রবাসী শেখ নেছার আহমেদ, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ নেছার আহমেদ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রফিক আলী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১