বাংলাদেশের খবর

আপডেট : ০২ February ২০২২

সাংবাদিকদের সাথে তথ্য কর্মকর্তার মতবিনিময় সভা


মানিকগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা তথ্য কর্মকর্তা। 

মঙ্গলবার মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে। 

মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ সভাপতি এ,বি,খান বাবু,মোঃ তজুমুদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শিকদার শামীম আল মামুন,ক্রীড়া সম্পাদক ওয়েদ্দুজামান সেন্টুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদিক। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা তথ্য কর্মকর্তা বলেন,বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের পেশাদার সাংবাদিকদের তথ্য ভান্ডার (ডাটাবেজ) করা হচ্ছে। এই তথ্য ভান্ডার (ডাটাবেজ) সাংবাদিকদের পেশাগত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১