বাংলাদেশের খবর

আপডেট : ২৬ January ২০২২

মসিক মেয়র টিটু’র মাস্ক ক্যাম্পেইন


ময়মনসিংহ নগরির ১১ টি জনবহুল স্থানে সচেতনতামূলক মাস্ক ক্যাম্পেইন পরিচালনা করেছেন মসিক মেয়র ইকরামুল হক টিটু।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে শহরের গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় থেকে স্থানীয় জনসাধারণ এবং দোকান পাট ও মার্কেটে মাস্ক বিতরণ করার মধ্যে দিয়ে মাস্ক ক্যাম্পেইন এর শুভ উদ্ধোধন করেন মেয়র টিটু।

উদ্বোধনকালে মেয়র বলেন, নিজেদের স্বার্থেই সরকারি নির্দেশনা মেনে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত মাস্ক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আগামীতে এরকম ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

মেয়র আরও বলেন, করোনা সংক্রমণ রোধে সচেতনতামূলক কার্যক্রম ছাড়াও সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এছাড়া সিটি কর্পোরেশনের বিনোদন কেন্দ্রসমূহে মানুষের বিচরণ সীমিত করা হয়েছে। সংক্রমণ রোধে সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

মাস্ক ক্যাম্পেইনকালে প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নগরির বিশিষ্ট জনেরাও উপস্থিত ছিলেন।
গাঙ্গিনাপাড় ছাড়াও চরপাড়া, মাসকান্দা বাসস্ট্যান্ড, ব্রিজ মোড়, শম্ভুগঞ্জ বাজার, টাউনহল মোড়, নতুন বাজার, রেল স্টেশন মোড়, জিরো পয়েন্ট, ত্রিশাল বাসস্ট্যান্ড এবং বাকৃবি শেষ মোড়েও মাস্ক সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাগণ এ ক্যাম্পেইনে মাস্ক বিতরণ করেন। এ ক্যাম্পেইনের মাধ্যমে ৩০ হাজার মাস্ক বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১