আপডেট : ২৬ January ২০২২
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে পাঁচজনের। তারা করোনার উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন। গত সাড়ে তিন মাসের মধ্যে করোনা ইউনিটে এটিই সর্বোচ্চ মৃত্যু। নিহতরা হলেন ময়মনসিংহের ত্রিশালের সবেদ আলী (৮০), তারাকান্দার জালাল উদ্দিন (৬৫), টাঙ্গাইল সদরের মন্নাস আলী (৬০), ধানবাড়ি উপজেলার আরিফ (২২) এবং কিশোরগঞ্জের শোভা (১৮)। এদিকে, হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরও ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইউনিটটিতে নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে। এরমধ্যে করোনা পজিটিভ রোগী ৪৪ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আটজন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১