আপডেট : ২৬ January ২০২২
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাওয়ারকুমারজানি এলাকা সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক চালককে আটক করেছে পুলিশ। জানা যায়, সকালে প্রাইভেট পড়া শেষ করে বাড়িতে যাওয়ার উদ্দেশে রাস্তা পারাপার হচ্ছিল ওই কিশোর। পথিমধ্যে দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার সংবাদ পুলিশে দেয়ার পর ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। গোড়াই হাইওয়ে থানার ওসি মো. আজিজুল হক বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক চালককে আটক ও ট্রাক জব্দ করা হয়েছে।
নিহত উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের আ. আলীর ছেলে লাসিম (১২)। সে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত ছিলো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১