বাংলাদেশের খবর

আপডেট : ১৭ January ২০২২

রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে সংসদে প্রস্তাব


সংসদে চলতি বছরের অধিবেশনে ভাষণ দেওয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে সংসদে একটি প্রস্তাব তোলা হয়েছে।

আজ সোমবার (১৭ জানুয়ারি) এই প্রস্তাব তোলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনে সমবেত সদস্যবৃন্দ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কর্তৃক ২০২২ খ্রিষ্টাব্দের ১৬ জানুয়ারি সংসদে প্রদত্ত তাহার ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিতেছেন।

গতকাল (রোববার) সংসদ অধিবেশনের শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী কোনো সংসদ গঠনের পর প্রথম অধিবেশন এবং প্রতি ইংরেজি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। ওই ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা শেষে সংসদ তা গ্রহণ করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১