বাংলাদেশের খবর

আপডেট : ১৫ January ২০২২

বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে নবনিযুক্ত তিন বিচারপতির শ্রদ্ধা


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নব নিযুক্ত ‌তিন বিচারপ‌তি।

আজ শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বে‌দি‌তে পুস্পস্তবক অর্পন ক‌রে গভীর শ্রদ্ধা জানান নব নিযুক্ত বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

পরে বঙ্গবন্ধু, তার প‌রিবা‌রের শহীদ সদস্য, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, ও জাতীয় ৪ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা ক‌রে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আলমাস হোসেন মৃধা, জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা দায়রা জজ আব্বাস উদ্দিন, গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ জেলা আইনজী‌বি সমি‌তির সম্পাদক এম জুলকদর রহমান উপ‌স্থিত ছি‌লেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১