আপডেট : ১১ January ২০২২
গাজীপুরের শ্রীপুরে উত্যক্তের জের ও প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক নারী পোশাক শ্রমিক পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে। পাশবিক নির্যাতনে শিকার ওই নারী শ্রমিক স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। রবিবার রাতে তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের ঢালী পাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে সোমবার রাতে ওই নারী (১৮) শ্রীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর দুই ধর্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলো নেত্রকোনা সদরের সিংগারগালা এলাকার মৃত গনি মিয়ার ছেলে সুমন মিয়া (২২) ও ময়মনসিংহের ঈশ্বরঞ্জের বক্তগুরা গ্রামের আবদুল গফুর মিয়ার ছেলে আল আমিন (৩০)। তারাও ভাড়ায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। প্রেমের প্রস্তাব ও উত্যক্তকারী সুমনের বন্ধু অপর ধর্ষক আল আমীন। পাশবিক নির্যাতনে শিকার নারীর স্বজনরা জানান, ওই নারী আবদার এলাকায় ঢালী পাড়ায় বাবার সঙ্গে ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করে। এ সময় কারখানায় যাওয়া আসরার পথে প্রেমের প্রস্তাব দিয়ে নিয়মিত উত্যক্ত করত অন্য পোশাক শ্রমিক সুমন মিয়া। এতে সে (ওই নারী) সাড়া না দেওয়াতে ক্ষিপ্ত হয় সুমন। পরে রবিবার রাত সাড়ে ১১ টার দিবে বাসার অদূরে একটি দোকান থেকে বিস্কুট আনতে যায় ওই নারী। এ সময় সুমন ও তার বন্ধু আল-আমিন মিলে রাস্তা থেকে কৌশল তুলে নিয়ে যায় সুমনের ভাড়া বাসায়। পরে সেখানে ভয় দেখিয়ে জোর করে দু’বন্ধু মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। মামলার সূত্রে পুলিশ জানায় ওই নারী পোশাক শ্রমিক আবদার গ্রামের ঢালী পাড়ার (নূরু মিয়ার বাড়িতে) বাবার সাথে ভাড়া থেকে স্থানীয় পোষাক কারখানায় চাকুরি করতো। পার্শ্ববর্তী ভাড়াটিয়া সুমন দীর্ঘ দিন ধরে ওই নারীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। এতে সুমনের প্রস্তাবে রাজি হয়নি সে। রাজি না হওয়াতে সুমন তার ওপর ক্ষিপ্ত হয়ে এক বন্ধুকে নিয়ে এ ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। পুলিশ আরো জানায় পরে ওই নারীর অভিযোগের ভিত্তিতে দুই ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী পোশাক শ্রমিকের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাৎক্ষনিক ভাবে দুই ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে দুই জনের নামে এ মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১