বাংলাদেশের খবর

আপডেট : ১১ January ২০২২

ধামরাইয়ে ট্রাক চাপায় স্কুল শিক্ষিকা নিহত


ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী কামরুননাহার (৫৩) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছন। সোমবার দিবাগত রাতে কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামান।

নিহত কামরুননাহার উপজেলা কুশুরা ইউনিয়েনর কান্টাহাটি গ্রামের মৃত. কাশেম আলীর মেয়ে ও কান্টাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।

পুলিশ জানায়, নিহত রাতে উপজেলার কুশুরা থেকে ঢাকা যাওয়ার জন্য অটোরিকশা করে যাওয়ার পথে বাটুলিয়া এলাকায় অজ্ঞাত ট্রাক চাপা দিলে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামান বলেন, সংবাদ থেকে নিহতর মরদেহটি সাভারের এনাম মেডিকেল হাসপাতালে থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরিবারের কোন অভিযোগ না থানায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

এবিষয়ে ধামরাই থানায় একটি জিডি নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১