বাংলাদেশের খবর

আপডেট : ০৭ January ২০২২

গ্রিন রোডের আরএস টাওয়ারে ভয়াবহ আগুন


রাজধানীর গ্রিন রোডের আরএস টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ১৪ তলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগে।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় গ্রিন রোডের আরএস টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে আমাদের ৪টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১