বাংলাদেশের খবর

আপডেট : ০২ January ২০২২

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩


বরিশালের মুলাদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহী নিহত হয়েছেন।

আজ রোববার বেলা ১২টার দিকে মুলাদী মীরগঞ্জ সড়কের কাজিরহাট ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বড়ইয়া কা‌জিরচর এলাকার ইদ্রিস হাওলাদার (৬০), হারুন (৪৫) ও ওমান প্রবাসী রাজীব (২৩)।

মুলাদী থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, তিনজন মোটরসাইকেলে মুলাদী থেকে বড়ইয়া কাজিরচরে যাচ্ছিলেন। কাজিরহাট ঈদগাহ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১