বাংলাদেশের খবর

আপডেট : ৩১ December ২০২১

কুমিল্লার তেলিকোনায় শিশ‍ুদের জন্য নতুন পার্ক


কুমিল্লা নগরীর পূর্বাঞ্চলের মানুষের জন্য নতুন বিনোদন কেন্দ্র তৈরি করা হয়েছে। নতুন এ পার্কের প্রবেশ ও রাইড শিশুদের জন্য বিনামূল্যে। আজ শুক্রবার এ পার্কের উদ্বোধন করেন সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও মেয়র মনিরুল হক সাক্কু। এ সময় কাউন্সিলর, নগরীর কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপর শিশুদের জন্য সকল উন্মুক্ত করে দেওয়া হয়। বিনামূল্যে রাইড পেয়ে উচ্ছ্বস-আনন্দে মেতে উঠে শিশুরা।

সূত্রমতে, নগরীর তেলিকোনা, শুভপুর, সংরাইশ, টিক্কারচড়, বালুধুম, কাটাবিল, কাশারি পট্টি, চকবাজার, পাথরিয়াপাড়া, বারপাড়া, নূরপুর, হাউজিং ও কাছাকাছি এলাকা ঘনবসতিপূর্ণ। এখানে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস।

শুভপুর এলাকার বাসিন্দা মোহাম্মাদ শাহীন বলেন, নগরীর পূর্বাঞ্চল কিছুটা ঘনবসতিপূর্ণ এলাকা। এখানের মানুষের ইনকাম কম। সময় হাতে থাকলে টাকা থাকে না, টাকা থাকলে সময় থাকে না তারা চার কিলোমিটার দূরে ধর্মসাগরের পাড়ে যাওয়ার। তেলিকোনার এ পার্ক আমাদের জন্য উপকার হয়েছে। সকল রাইড ফ্রি করে দেওয়ার জন্য মেয়রকে ধন্যবাদ।

১৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আফসান মিয়া বলেন, এখানের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিলো একটি পার্ক তৈরি। পৌরসভা থাকাকালীন আমরা ছেয়েছিলাম একটি বিনোদন কেন্দ্র হোক। এখন মেয়র সাহেব পার্ক তৈরি করে দিয়েছেন। প্রতিদিন শিশুদের পদচারণায় মুখর থাকবে নতুন পার্কে।

কুমিল্লা সিটি করর্পোরেশন মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, এলাকার মানুষের চাহিদা বিবেচনা করে এ পার্ক তৈরি করেছি। এটি সিটি কর্পোরেশনের টাকায় নয়, আমার স্ত্রী অর্থায়ন করেছে। এখানে মেরি গ্রাউন, সুইং চেয়ার, মিনি ট্রেন, ঢেকি, ঘোড়া, স্লিপার, দোলনাসহ বিভিন্ন রাইড রয়েছে। প্রবেশ ও সকল রাইড শিশুদের জন্য বিনামূল্যে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১