বাংলাদেশের খবর

আপডেট : ২৩ December ২০২১

মায়ের সাথে বাড়ি যাওয়া হলো না এইচএসসি পরীক্ষার্থীর


টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ সিএনজি চালিত অটোরিকশা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় পানিতে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার ত্রিমোহন (বংশাই সেলুঘাট) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামের আবুল হোসেনের মেয়ে আখি আক্তার (২০)।

নিহতের মা ফরিদা বেগম জানান, আজ তার মেয়ের ভূগোল ২য় পত্র পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে সিএনজিযোগে বাড়ির দিকে রওনা দেয় তারা দুজন। পথিমধ্যে ত্রিমোহন এলাকায় পৌঁছালে সামনে থেকে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঠেকাতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিসহ আমরা নদীতে পড়ে যাই। এ সময় সাঁতার কেটে সিএনজির ড্রাইভার ও আমি নদী থেকে উঠতে পারলেও আমার মেয়ে উঠতে পারেনা। কান্নাজড়িত কন্ঠে বলেন, নদী থেকে আমার মেয়ে কয়েকবার হাত উঠিয়েছে, আমি ডাক-চিৎকার দিয়েছি; কিন্তু কেউ এগিয়ে আসেনি উদ্ধার করতে। একপর্যায়ে আমার মেয়ে নদীতে ডুবে যায়।
ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালায়। পরে বেলা ২টা ১০ মিনিটের দিকে নদীর তলদেশ থেকে আখির মরদেহ উদ্ধার করা হয়।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে ওই শিক্ষার্থীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১