আপডেট : ০৯ December ২০২১
রাজধানীর স্বামীবাগে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল থেকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলিতের একটি বাড়ি ঘিরে অবস্থান নেন র্যাব সদস্যরা। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সন্দেহজনক ওই বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে। তিনি বলেন, সন্দেহজনকভাবে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। র্যাবের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বাড়িটিতে র্যাবের সদস্যরা প্রবেশ করে নিশ্চিত হতে পারবে সেখানে কিছু আছে কি না। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১