বাংলাদেশের খবর

আপডেট : ০৯ December ২০২১

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন-আলোচনা


টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

এসময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মফিজুর রহমান ও গোলাম ফারুক, প্রেসক্লাব মির্জাপুরের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম শেলী প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১