আপডেট : ০৯ December ২০২১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আশরাফুল হককে (৩৭) হেরোইনসহ আটক করেছে থানা পুলিশ। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কালোয়া এলাকার মো. সামছুর জোহারের ছেলে। আজ বৃহস্পতিবার এজাহারের মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। দৌলতদিয়া রেলস্টেশন গামী পাকা রাস্তার উপর নুরু চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এজাহার সূত্রে জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানা এলাকায় এসআই মো. ফরহাদ হোসেন, এএসআই মো.খলিলুর রহমান, এএসআই দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স বুধবার বিকেলে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পেছনে দৌলতদিয়া বাস টার্মিনাল হতে রেল স্টেশনগামী পাকা রাস্তার উপর নুরু চেয়ারম্যানের বাড়ির সামনে একজন লোক অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। এ সময় উপস্তিত জনগণের সামনে তার কাছে থাকা ১২ পুরিয়া হেরোইন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১