বাংলাদেশের খবর

আপডেট : ১৭ November ২০২১

১৯৭৭ সালের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান সরাসরি জড়িত


১৯৭৭ সালের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিক আবেদ খানের এক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্য ও ফ্রান্সে সদ্য সমাপ্ত সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করার জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

১৯৭৭ সালের ২ অক্টোবর জিয়াউর রহমান কর্তৃক সশস্ত্র বাহিনীর সদস্য ও মুক্তিযোদ্ধাদের বিচারের নামে ফাঁসি দিয়ে হত্যা, লাশ গুম, কারাদণ্ড ও চাকরিচ্যুতির ঘটনার বিষয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন করার দাবি করেন আবেদ খান।

জবাবে প্রধানমন্ত্রী এবিষয়ে আরও তথ্য সংগ্রহের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, আমরাও এ ব্যাপারে খোঁজ নেবো।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগো, লন্ডন ও প্যারিসে সরকারি সফরকালে কপ২৬-এ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন, বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১, ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠান, ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম, ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১