আপডেট : ১২ November ২০২১
রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নে নিজ বাড়ির সামনে গুলিতে নিহত হয়েছেন আব্দুল লতিফ মিয়া নামের এক আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আব্দুল লতিফ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতে বানীবহ বাজার থেকে বাড়ি ফিরছিলেন লতিফ মিয়া। পথে গতি রোধ করে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকের কথা অনুযায়ী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মানিকগঞ্জে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেটা এখনও জানা যায়নি। আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১