বাংলাদেশের খবর

আপডেট : ০৯ November ২০২১

চট্টগ্রামের হালিশহরে গোডাউন বাজারে আগুন


চট্টগ্রামের হালিশহর গোডাউন বাজারের একটি বিপণিকেন্দ্রে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের ১০টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে। অনেক দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাওয়ায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আগুনে একটি বিপণিকেন্দ্রের সেমিপাকা বেশ কিছু দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত ও হিসাব করে জানাতে পারব।

নিউটন দাশ বলেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কাঁচাঘরের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১