আপডেট : ০৩ November ২০২১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৮০ জনে। মৃতদের মধ্যে পুরুষ পাঁচ ও নারী দুজন। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে চারজন ও বেসরকারি হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৫৬ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭০ হাজার ২০৮ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ৫৮টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে এখন পর্যন্ত এক কোটি তিন লাখ ৪৯ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ। দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৯ শতাংশ। এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২৩৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৩৪ হাজার ৭৩ জনে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১