আপডেট : ৩০ October ২০২১
আখাউড়া-সিলেট রেলপথে আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে মাহসিম (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহসিন বিজয়নগর উপজেলার বিষ্ণপুর গ্রামের মো. আবুল খায়েরের ছেলে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ পথে হঠাৎ করে ওই ব্যক্তি ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়। তাৎক্ষনিক ভাবে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ওই স্থান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ পথে হঠাৎ করে ওই ব্যক্তি ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিল। নিহতের বাড়িতে খবর পাঠানো হয়েছে। তিনি আরও বলেন ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১