বাংলাদেশের খবর

আপডেট : ২৯ October ২০২১

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে টসভাগ্য মাহমুদউল্লাহর পক্ষে গেছে। টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সুপার টুয়েলভে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি মাহমুদউল্লাহর দল। ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকাল চারটায়।

দু'দলের একাদশে দুটি করে পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ একাদশে উইকেটকিপার নুরুল হাসান সোহানের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। আর নাসুম আহমেদের পরিবর্তে খেলছে পেসার তাসকিন আহমেদ। সেমিফাইনালে উঠতে আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কোন উপায় নেই টাইগারদের।

বাংলাদেশের একাদশঃ মোহাম্মদ নাইম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ , মুস্তাফিজুর রহমান

ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, আকিল হোসেন, জেসন হোল্ডার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১