আপডেট : ২৭ October ২০২১
মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত নামের একটি রো রো ফেরি কাত হয়ে আংশিক ডুবে গেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। ফেরিটিতে ১৭টি পণ্যবাহী ট্রাক ছিল জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, আজ সকাল ৯টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে ১৭টি ট্রাক নিয়ে রো রো ফেরি আমানত শাহ মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে কাত হয়ে আংশিক ডুবে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ফেরিটিতে পণ্যবাহী ট্রাক ও বেশকিছু যানবাহন ছিল। এক পর্যায়ে ৪-৫টি যানবাহন ফেরি থেকে নেমে গেলে এর একপাশ কাত হয়ে ধীরে ধীরে পানিতে তলিয়ে যেতে থাকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১