আপডেট : ১৯ October ২০২১
দিনাজপুরের নবাবগঞ্জে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সুরক্ষা’ শীর্ষক সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চকজুনিদ প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার নবাবগঞ্জ শাখার প্রজেক্ট অফিসার মোঃ নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ। প্রধান অতিথি নারীর প্রতি সহিংসতা বন্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। এ ছাড়াও তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও মাদককারবারীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের ব্যক্ত করেন। সেমিনারে মাহমুদপুর ইউনিয়নের সকল মসজিদের ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, আদিবাসী জনগোষ্ঠির প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেমিনারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করনীয়, আইনী সহায়তা, নারী অধিকার, যৌতুক ও বাল্যবিবাহ, প্রতিরোধ সহ মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা মুলক আলোচনা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১