আপডেট : ১৭ October ২০২১
স্বর্ণ চোরাচালানের মামলায় নির্মল দত্ত (৬৫) নামে এক ব্যবসায়ীকে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডিত নির্মল দত্ত কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার মৃত মনীন্দ্র নাথ দত্তের ছেলে। জানা গেছে, ২০১৭ সালের ১ মার্চ বিকেলে কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার নুরুল ইসলাম লেনে আসামি নির্মল দত্তের বাসায় তল্লাশি করে সোনার বার উদ্ধার করে এবং নির্মল দত্তকে গ্রেপ্তার করে র্যাব-১২। তল্লাশি করে র্যাব তিনটি বড় ও আটটি ছোট কাটা স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার ওই স্বর্ণের ওজন ছিল ৩৮৭ দশমিক ৬৫ গ্রাম। এ ঘটনায় কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্পের ডিএডি মুজিবুর রহমান কুষ্টিয়া মডেল থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ মার্চ অভিযোগপত্র দেয় পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১