বাংলাদেশের খবর

আপডেট : ১৫ October ২০২১

দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু


বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৭৪৬ জন।

১৪ অক্টোবর সকাল ৮টা থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ৩৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জন।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৫২৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ০৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৫৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৬ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন এবং সিলেট বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১