বাংলাদেশের খবর

আপডেট : ১০ October ২০২১

তালায় বাংলাদেশের খবরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার সকালে পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষ্যে তালা প্রেসক্লাব হলরুমে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের খবর পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

তালা প্রেসক্লাবের উপদেষ্ঠা এম এ হাকিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন। এ সময় তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, অর্থ সম্পাদক এম এ ফয়সাল, সদস্য অর্জুন বিশ্বাস, আছাদুজ্জামান রাজু, কাজী লিয়াকত হোসেন, মোঃ নুর ইসলাম, খলিলুর রহমান লিথু, তাপষ কুমারসহ প্রেসক্লাবের সদস্যরা ও বাংলাদেশের খবর পত্রিকার পাঠকেরা উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১