আপডেট : ০৬ October ২০২১
টাঙ্গাইলের ভূঞাপুরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে ৩ জাল ব্যবসায়ীকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নিকরাইল হাটে অভিযান চালিয়ে তাদেরকে অর্থদণ্ড ও জব্ধ করা ২৫ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনী। দণ্ডপ্রাপ্তরা হলেন- কালিহাতী উপজেলার যদুরপাড়া গ্রামের ইসরাইলে ছেলে জহুর উদ্দিন, একই উপজেলার দুলকান গ্রামের রুপচাঁন মিয়ার ছেলে হাসেন মিয়া ও ঘাটাইল উপজেলার কালিয়া গ্রামের আব্বাছ উদ্দিনের ছেলে টুটুল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১